News Flash

  • Home
  • খেলা
  • চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের টিকিট অনলাইনে ছাড়ার ২ ঘণ্টার মধ্যেই শেষ
Image

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের টিকিট অনলাইনে ছাড়ার ২ ঘণ্টার মধ্যেই শেষ

দুবাই, ৬ মার্চ(হি.স.) : দুবাইয়ের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল হবে ৯ মার্চ। মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনাল শেষ হওয়ার পরই ফাইনালের জন্য অনলাইনে টিকিট ছাড়া হয়। আর টিকিট ছাড়ার দুই ঘণ্টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়। ফাইনালের ৪ দিন আগেই সব টিকিট বিক্রি করল আইসিসি। অনলাইনে টিকিট বিক্রি শুরু হলে ১ লাখেরও বেশি দর্শক আবেদন করেছিলেন।

ফাইনালের ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৫ হাজার। টিকিটের সর্বনিম্ন দাম ছিল ২৫০ আমিরাতি দিরহাম। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার টাকার মতো। সর্বোচ্চ ১২ হাজার দিরহাম দাম ধরা হয়েছে এক্সক্লুসিভ স্কাই বক্স হসপিটালিটির। ভারতীয় মুদ্রায় যার দাম পায় ৪ লাখ টাকার মতো।

—————

Releated Posts

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top