News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর থানার পুলিশের হাতে আটক বার্মিজ গরু বোঝাই বোলেরো গাড়ি, পলাতক চালক
Image

ধর্মনগর থানার পুলিশের হাতে আটক বার্মিজ গরু বোঝাই বোলেরো গাড়ি, পলাতক চালক

ধর্মনগর, ৬ মার্চ : ধর্মনগর থানার পুলিশের হাতে আটক বার্মিজ গরু বোঝাই বোলেরো গাড়ি, তবে পলাতক গাড়ি চালক। ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর থানাধীন আনন্দবাজার নাকা পয়েন্টে টিআর০৫- জি-১৭৯৪ নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ৫ টি বার্মিজ গরু উদ্ধার করে। এদিকে গাড়ির চালক বার্মিজ গরু বোঝাই গাড়িটি পুলিশের সামনেই দাঁড় করিয়ে পুলিশের সামনে থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

ধর্মনগর থানার অফিসার ইনচার্জ সিতিকান্ত বর্ধন জানান, আজ ভোর রাতে ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার এলাকাতে টহল দিতে যায় ওই সময় ধর্মনগর থেকে কৈলাসহরের উদ্দেশ্যে টিআর০৫- জি-১৭৯৪ নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি যখন আনন্দবাজার নাকার সামনে আসে তখন তাকে সিগন্যাল দিয়ে আটকানো হয়। গাড়িটি থামামাত্র গাড়ি চালক গাড়ি ছেড়ে পালিয়ে যায়, সাথে সাথে গাড়ির পেছনে গিয়ে দেখা যায় গাড়িতে পাঁচটি বার্মিজ গরু বোঝাই করা রয়েছে। গাড়ি চালককে কিছু সময় খোঁজাখুঁজি করার পর চালককে না পাওয়ায় বার্মিজ গরু বোঝাই গাড়িটি নিয়ে আসা হয় ধর্মনগর থানায়। ধর্মনগর থানায় এনিম্যাল অ্যাক্ট এ একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Releated Posts

৭০২ ভোটারকে বিজেপিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচারে ঝড় তুলে আজ কিল্লা-বাগমা কেন্দ্রে একটি সুবিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন…

ByByReshmi Debnath Apr 9, 2026

১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু

আগরতলা, ৯ এপ্রিল: ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র উদ্যোগে আজ থেকে শহীদ ভগৎ সিং যুব আবাসে এনসিসি ক্যাডেটদের নিয়ে…

ByByReshmi Debnath Apr 9, 2026

মথার বিদায় নিশ্চিত, আগামী ১২ এপ্রিল ইতিহাস সৃষ্টি করবে এডিসির জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: ভ্রষ্টাচার, মিথ্যাচার সহ বিগত দিনে যে ধরনের কাজ করেছে মথা এর জন্য এবার এডিসিতে তাদের…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

যাত্রাপুরে নতুন ওসির ঝটিকা সাফল্য: ৩২ কেজি গাঁজা ও গাড়িসহ কুখ্যাত পাচারকারী গ্রেফতার

আগরতলা, ৯ এপ্রিল: রাজ্যে নেশা বিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। দায়িত্ব নেওয়ার মাত্র ২৪…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top