News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৌরনগর ব্লকের অধীনে নুরপুর গ্রাম পঞ্চায়েত অনাস্থা ভোট অনুষ্ঠিত
Image

গৌরনগর ব্লকের অধীনে নুরপুর গ্রাম পঞ্চায়েত অনাস্থা ভোট অনুষ্ঠিত

আগরতলা, ১ মার্চ: আজ কৈলাশহর গৌরনগর ব্লকের অধীনে নুরপুর গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গনে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়।

গৌরনগর ব্লকের অধীনে নুরপুর গ্রাম পঞ্চায়েতটি ৯ ওয়ার্ড বিশিষ্ট। ওই পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে নয় ওয়ার্ডেট মধ্যে পাঁচটি ওয়ার্ডে জয়লাভ করে বিজেপি, এবং চারটি ওয়ার্ড দখল করে কংগ্রেস। স্বাভাবিক ভাবে উক্ত গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে যায়। কিন্তু বিগত কয়েক মাস পূর্বে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসারের কাছে নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা অনাস্তা আনে। ৯ জন নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের মধ্যে ৮ জন নির্বাচিত পঞ্চায়েত সদস্য এই ভোটাভোটিতে অংশগ্রহণ করেন একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য কোন এক অজ্ঞাত কারণে এই ভোটাভোটিতে অংশগ্রহণ করেননি।

প্রধানের বিপক্ষে পড়ে পাঁচটি ভোট এবং প্রধানের পক্ষে পড়ে তিনটি ভোট। এই ভোটাভোটিতে প্রধান পরাজিত হন। এই ভোটাভোটিতে বিজেপি ও কংগ্রেস দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।কংগ্রেস দলের কর্মী সমর্থকরা বাজি পটকা ফুটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে।

Releated Posts

কংগ্রেসের প্রচার গাড়ি আটকের অভিযোগ বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিরুদ্ধে

ধর্মনগর, ৭ এপ্রিল: উপনির্বাচনের প্রচারের শেষ লগ্নে উত্তেজনা ছড়াল ধর্মনগরে। কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

টেট-২ উত্তীর্ণ বেকারদের বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপে আটক

আগরতলা, ৭ এপ্রিল : চাকরির দাবিতে ফের রাস্তায় নামলেন টেট-২ উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। আজ সিটি সেন্টার এলাকায় একত্রিত…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

স্কুলে দুঃসাহসিক চুরি, নাইট পেট্রোলিং নিয়ে প্রশ্ন

কৈলাসহর, ৭ এপ্রিলঃ কৈলাসহর মহকুমায় রাতের অন্ধকারে চুরির ঘটনা যেন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফের সোমবার গভীর রাতে…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

ছাওমনুতে জল ও বিদ্যুতের তীব্র সংকট, চরম দুর্ভোগে ৩৫টি পরিবার

আগরতলা, ৭ এপ্রিল : ধলাই জেলার ছাওমনু আরডি ব্লকের অন্তর্গত আনন্দ হরির রোয়াজা পাড়ায় দীর্ঘদিন ধরে জল ও…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top