News Flash

  • Home
  • প্রধান খবর
  • লখনউয়ের পিজিআই-তে চলছিল চিকিৎসা, আচার্য সত্যেন্দ্র দাস প্রয়াত
Image

লখনউয়ের পিজিআই-তে চলছিল চিকিৎসা, আচার্য সত্যেন্দ্র দাস প্রয়াত

লখনউ, ১২ ফেব্রুয়ারি (হি.স.): অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস প্রয়াত। বুধবার লখনউয়ের পিজিআই-তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর এক শিষ্য প্রদীপ দাস। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। প্রদীপ জানিয়েছেন, বৃহস্পতিবার অযোধ্যার সরযূ নদীর ধারে সত্যেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন হবে। আপাতত তাঁর মরদেহ লখনউ থেকে অযোধ্যায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

গত রবিবার থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন সত্যেন্দ্র।বুধবার ভোরে হাসপাতালের তরফ থেকে জানানো হয়, তাঁর অবস্থা সঙ্কটজনক। এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। হাসপাতালের বিবৃতিতে বলা হয়েছে, সত্যেন্দ্র ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে রাম মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব সামলেছেন সত্যেন্দ্র। এই বছর ‘রামলালার’ প্রাণ প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, “রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।”

Releated Posts

পশ্চিম এশিয়া সংঘাত ৪০ দিনের বেশি চললে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে : এফএও সতর্কবার্তা

নয়াদিল্লি, ৩ এপ্রিল : পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করল…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিজেপি ক্ষমতায় এলে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলা ভাগ করবে : মমতা

কলকাতা, ৩ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে…

ByBySandeep Biswas Apr 3, 2026

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top