News Flash

  • Home
  • দেশ
  • নাগাল্যান্ডে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা, অবতীর্ণ ১৭,১৯৪ জন, শিক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী রিওর
Image

নাগাল্যান্ডে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা, অবতীর্ণ ১৭,১৯৪ জন, শিক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী রিওর

কোহিমা, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : নির্ধারিত সূচি অনুযায়ী আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে নাগাল্যান্ড বোর্ড অব স্কুল এডুকেশন (এনবিএসই) পরিচালিত উচ্চ মাধ্যমিক (দ্বাদশ শ্রেণি) চূড়ান্ত পরীক্ষা। দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত।

এনবিএসই বোৰ্ড সূত্ৰে জানা গেছে, রাজ্য জুড়ে ৬৮টি পরীক্ষা কেন্দ্রে মোট ১৭,১৯৪ জন প্ৰার্থী পরীক্ষায় অবতীৰ্ণ হয়েছেন। সূত্ৰটি জানিয়েছে, ১৭,১৯৪ জনের মধ্যে ৫৪৬ জন কম্পার্টমেন্টাল পরীক্ষার্থী।

তাঁদের মধ্যে কলা বিভাগে ১২ হাজার ৪০৩ জন, বিজ্ঞান বিভাগে ৩ হাজার ২১৯ জন এবং বাণিজ্য বিভাগে ১ হাজার ২৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।

এদিকে, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও বোর্ড পরীক্ষায় অবতীৰ্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আপনাদের উৎসর্গ, কঠোর পরিশ্রম এবং পড়াশোনায় গভীর মনোনিবেশ সাফল্য বয়ে আনুক। সুস্বাস্থ্য এবং শান্তির জন্য আমার প্রার্থনা রইল।’ পাশাপাশি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এনবিএসই-কেও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নেইফিউ রিও।

Releated Posts

এলপিজি নিয়ে ভুয়ো তথ্য রুখতে রাজ্যগুলিকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতা নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ও গুজব রুখতে…

ByBySandeep Biswas Apr 3, 2026

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top