News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় বাজেটের সাধুবাদ জানিয়ে শহরে মিছিল বিজেপির
Image

কেন্দ্রীয় বাজেটের সাধুবাদ জানিয়ে শহরে মিছিল বিজেপির

আগরতলা, ৭ ফেব্রুয়ারী : জনকল্যাণকারী জন-হৈতেষী বাজেট পেশের জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রীদের ধন্যবাদ জানিয়ে ৮ টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে এক রেলির আয়োজন করা হয়েছে। এদিনের মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক বিজেপি কর্মী বলেন, ২০২৫ সালের কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জনকল্যাণমুখী বাজেট পেশ করেছে। এরজন্য কেন্দ্রীয় সব মন্ত্রীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাছাড়া, গত ৫ ফেব্রুয়ারী আস্তাবল ময়দানে ২৮০৬ জনকে চাকুরীর নিয়োগপত্র বিলি করা হয়েছে। এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং অন্যান্য মন্ত্রীদের ধন্যবাদ জানান তিনি।

এদিন তিনি আরও বলেন, সংসদে সর্বভারতীয় কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ও আজকের মিছিল সংঘটিত করা হয়েছে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাজেটকে নিয়ে বিরোধীরা রাজ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। ইতিমধ্যে শহরে বিরোধীরা মিছিল সংঘটিত করেছে। এর তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন তিনি।

Releated Posts

সাব্রুমে কমিশনিংয়ের দ্বিতীয় পর্ব ও পোস্টাল ব্যালট ভোটগ্রহণ শুরু

আগরতলা, ৭ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় মঙ্গলবার কমিশনিংয়ের দ্বিতীয় পর্ব সম্পন্ন হচ্ছে। ২৭ পূর্ব মুহুরিপুর-ভুরাতলী এবং ২৮…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

ত্রিপুরায় ডেলিভারি কর্মীদের আইনী সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি বিধায়ক বিরজিৎ-র

আগরতলা, ৭ এপ্রিল: ত্রিপুরায় একের পর এক ডেলিভারি কর্মীদের উপর হামলা, হয়রানি ও মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

নিগমানন্দ গোস্বামীর নেতৃত্বে দীর্ঘ আট বছর পর বিশালগড়ে পুনরুদ্ধার হল কংগ্রেস ভবন

বিশালগড়, ৭ এপ্রিল: দীর্ঘ আট বছর পর বিশালগড়ে পুনরুদ্ধার হল কংগ্রেস ভবন। প্রয়াত কংগ্রেস বিধায়ক পরিমল সাহার ৪৩তম…

ByByReshmi Debnath Apr 7, 2026

এডিসি এলাকা বিজেপি মুখী, মানুষের আস্থা স্পষ্ট : কৃষিমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল:  বিরোধী দল জয়ী হলে আবার তারা বঞ্চনার মিথ্যা অভিযোগ তুলবে এতে বার বার ক্ষতি হচ্ছে…

ByByReshmi Debnath Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top