News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরের কুমোরটুলিতে শেষ মুহূর্তের ব্যস্ততা, চূড়ান্ত পর্যায়ের তুলির টান
Image

ধর্মনগরের কুমোরটুলিতে শেষ মুহূর্তের ব্যস্ততা, চূড়ান্ত পর্যায়ের তুলির টান

আগরতলা, ১ ফেব্রুয়ারি : শুধু আর একদিন, তারপরই বিদ্যাদেবী সরস্বতী পুজো। সেই উপলক্ষে এখন ধর্মনগরের কুমোরটুলিতে চলছে চূড়ান্ত প্রস্তুতি। প্রতিমাশিল্পীরা ব্যস্ত শেষ তুলির টান দিতে, আর তারই মাঝে বিদ্যালয়গুলি একে একে তাদের আরাধ্যা সরস্বতী মায়ের প্রতিমা নিয়ে যাচ্ছে।

পূজাকে কেন্দ্র করে ছোট-বড় সবাই মৃৎশিল্পের কারখানায় ব্যস্ত, প্রতিমা তৈরির কাজে মগ্ন মৃৎশিল্পীরা। তাঁরা জানান, এবছর বাজার বেশ ভালোই চলছে। প্রায় প্রতিটি কারখানায় ৫০ থেকে ৬০টি প্রতিমা তৈরি হয়ে গেছে, এবং সেগুলোর বেশিরভাগই ইতিমধ্যেই বাজারজাত হয়েছে।

আগে মূলত বিদ্যালয়গুলিতেই সরস্বতী পূজার প্রচলন দেখা যেত, কিন্তু বর্তমানে বিভিন্ন ক্লাব, সাংস্কৃতিক সংস্থা এবং শিল্পী গোষ্ঠীগুলিও এই পূজার আয়োজন করছে। ফলে প্রতিমার চাহিদা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। ধর্মনগরের কুমোরটুলি এখন উৎসবের আবহে মুখর। প্রতিমা গড়ার শেষ মুহূর্তের ব্যস্ততার মধ্যেও শিল্পীদের চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দের ছোঁয়া, কারণ এই পূজাই তো তাঁদের সারা বছরের পরিশ্রমের স্বীকৃতি এনে দেয়।

Releated Posts

থানসা স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: গত ৫ বছর ধরে ‘থানসা’ স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা। গায়ের…

ByByReshmi Debnath Apr 3, 2026

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top