আগরতলা, ২৭ জানুয়ারি: বড়সড় বিপদের অল্পেতে রক্ষা পেল চড়িলাম বাজার এবং জাতীয় সড়ক সংলগ্ন গ্রামীণ ব্যাংক পাড়া এলাকা। হঠাৎ করে হাই ভোল্টেজ বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে পড়ে গ্রামীণ ব্যাংকের সামনে সড়কে। অল্পেতে রক্ষা পায় পথচারী সহ এলাকার মানুষ। এদিকে,খবর পেয়ে ছুটে গিয়েছেন বিদ্যুৎ নিগম কর্মীরা।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে চড়িলাম বাজারের জাতীয় সড়ক সংলগ্ন গ্রামীণ ব্যাংক পাড়া এলাকায় হঠাৎ করে হাই ভোল্টেজ বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে মাটিতে পড়ে যায়। ওই ঘটনায় অল্পেতে রক্ষা পেয়েছেন পথচারী সহ এলাকার মানুষ। সাথে সাথে খবর দেওয়া হয়েছে চড়িলাম বিদ্যুৎ নিগম। খবর পেয়ে দ্রুত গতিতে ছুটে গিয়েছে বিদ্যুৎ কর্মীরা এবং বিশ্রামগঞ্জ বিদ্যুৎ ইলেকট্রিক সাব ডিভিশনের ম্যানেজার বাইথুন দেববর্মা। তড়িঘড়ি তাঁরা বিদ্যুৎ পরিবাহী তার সারাই করে দিয়েছেন।
এদিকে, এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পরিবাহীর তারের বেহাল দশা। একাধিকবার প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের জানানোর পর তাঁরা কর্নপাত করেন নি। মান্দাতার আমলের সেই জোড়া তালি লাগানো তার দিয়েই চলছে যার ফলে ঘন ঘন বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে মাটিতে পড়ে যায়।

