আগরতলা, ৪ জানুয়ারি: পণ্যবাহী গাড়ি উল্টপ আহত হয়েছেন প্রায় ১২ জন মহিলা শ্রমিক। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, উদয়পুর গঙ্গাছড়া থেকে জামজুরি বাজার আসার পথে পন্যবাহী গাড়ি দুর্ঘটনা কবলে পড়ে। তাতে আহত হয়েছেন প্রায় ১২ জন মহিলা। ঘটনার খবর পেয়ে কাঁকড়াবন ও উদয়পুর থেকে দুটি দমকল ইঞ্জিন ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করে তেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

