News Flash

  • Home
  • প্রধান খবর
  • যুবসমাজের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন হয় : প্রধানমন্ত্রী
Image

যুবসমাজের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন হয় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): যুবসমাজের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন হয়, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, গত এক দশকের নীতিই দেখুন, মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত অভিযান, স্টার্টআপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, প্রতিটি পরিকল্পনা যুবকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। ভারত মহাকাশ ক্ষেত্রে নিজস্ব নীতি পরিবর্তন করেছে। ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদনকে উন্নীত করেছে এবং তরুণরা সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন। এখন ভারতের যুবসমাজ নতুন আত্মবিশ্বাসে ভরপুর। এখন আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছি।”

রোজগার মেলার অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৭১,০০০-এর বেশি নতুন নিয়োগপত্র বিতরণ করেছেন। এই রোজগার মেলায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি গভীর রাতে কুয়েত থেকে ফিরেছি। সেখানে ভারতের তরুণ ও ‍বিভিন্ন পেশার মানুষদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছি। এখন এখানে আসার পর দেশের তরুণদের নিয়ে আমার প্রথম অনুষ্ঠান হচ্ছে। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে, দেশের হাজার হাজার তরুণের জীবনের একটি নতুন সূচনা হচ্ছে। আপনাদের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছে। বহু বছরের পরিশ্রম সফল হয়েছে।”

Releated Posts

বিজেপি ক্ষমতায় এলে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলা ভাগ করবে : মমতা

কলকাতা, ৩ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে…

ByBySandeep Biswas Apr 3, 2026

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে—এ দাবি বাস্তবসম্মত নয়: সাইয়েদ আকবরুদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করে—এই অভিযোগ “অন্যায্য” এবং “বাস্তবতার প্রতিফলন নয়” বলে মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top