News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সরব সদর জেলা কংগ্রেস
Image

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সরব সদর জেলা কংগ্রেস

আগরতলা, ২০ ডিসেম্বর: সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতবর্ষের সংবিধান রচয়িতা বাবা সাহেব ভীম রামজি আম্বেদকরকে অপমানিত করেছেন। এমনটাই অভিযোগ তুলে সরব হয়েছে সদর জেলা কংগ্রেস। আজ স্বরাষ্ট্র মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে জানিয়ে প্রদেশ কংগ্রেস ভবনে সামনে কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক কংগ্রেস নেতা বলেন, গত ১৭ ডিসেম্বর সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। বাবা সাহেব আম্বদকরকে বিজেপি সরকার অপমান করেছে বলে অভিযোগ করেন তিনি।

তাঁর কথায়, বাবা সাহেব আম্বেদকর দেশবাসীকে তাঁদের অধিকার দিয়েছেন। আজ সেই বাবা সাহেব আম্বেদকরকে অপমান করছে বিজেপি। আসলে বিজেপি সরকার আসলে সংবিধান বিরোধী এবং আম্বেদকর বিরোধী। তাছাড়া, তাঁরা দেশের গনতন্ত্র বিরোধী। এরই প্রতিবাদে যখন সংসদের বাইরে ইন্ডি জোটের তরফ থেকে প্রতিবাদে সামিল হয়েছিল তখন সর্বভারতীয় কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বিজেপি সাংসদীা আক্রমণ চালিয়েছেন। এরই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সদর জেলা কংগ্রেসের। আজ এরই প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস।

তাঁদের দাবি, অমিত শাহ হলেন সংবিধান বিরোধী। তাই তাঁকে অতিসত্বর প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হোক।

Releated Posts

লাল মথার মতো পার্টনারের দরকার নেই ভারতীয় জনতা পার্টির: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসিতে বিরোধী দলের ভূমিকায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই সেখানে লাল মথার মতো পার্টনারের দরকার…

ByByReshmi Debnath Apr 5, 2026

পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে বিজেপি প্রার্থীর উপর হামলা

চড়িলাম, ৫ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরার পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে উত্তেজনা চরমে। রবিবার দুপুরে নবশান্তিগঞ্জ এলাকায় প্রচারে বেরিয়ে…

ByByReshmi Debnath Apr 5, 2026

নেতাজিনগর গুলিকাণ্ডে বড় সাফল্য, গোহাটি থেকে গ্রেপ্তার মাফিয়া নয়ন দেব

চড়িলাম, ৫ এপ্রিল: নেতাজিনগর ঠিকাদার বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর গুলি কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত…

ByByReshmi Debnath Apr 5, 2026

জহরনগরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এতদিন জনজাতিদের অবহেলা করেছে মথা। বিভেদ সৃষ্টি করে মানুষকে আর ঠকানো যাবে না। এডিসিতে এবার…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top