প্রয়াত গৌতম পালকে শেষ শ্রদ্ধা জানালেন আত্মীয় পরিজন সহ বিশিষ্টজনেরা

আগরতলা, ১০ ডিসেম্বর: আজ সকালে প্রয়াত সিস্টার গুঁড়া মশলার কর্ণধার কর্ণধার গৌতম পালের মরদেহ আগরতলা নিয়ে আসা হয়েছে। তাঁকে প্রতি শেষ শ্রদ্ধা জানালো আত্মীয় পরিজন সহ রাজ্যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধার ও বিশিষ্টজনেরা।

প্রসঙ্গত, আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ত্রিপুরার উদ্যোগপতি সিস্টার গুঁড়া মশলার কর্ণধার গৌতম পাল। দীর্ঘ দিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীনে ছিলেন। তিনি মানবদরদি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি স্ত্রী, কন্যা সহ আত্মীয় স্বজন ও বহু গুণমুগ্ধদের রেখে গেছেন।

আজ সকালে প্রয়াত সিস্টার কর্ণধার গৌতম পালের মরদেহ আগরতলা নিয়ে আসা হয়েছে। তাঁর বাাভবনে নিয়ে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও আত্মীয় পরিজনরা। তাঁকে শ্রদ্ধা জানাতে বাড়িতে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে।