দেড় দশক পর নিউজিল্যান্ডে ইংল্যান্ডের সিরিজ জয়

ক্রাইস্টচার্চ, ৮ ডিসেম্বর (হি.স.) : রবিবার ক্রাইস্টচার্চে ৫৮৩ রান তাড়া করতে নেমে ২৫৯ রানে শেষ হয়ে গেল নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। তিন দিনও গেল না টেস্ট। ৩২৩ রানে জয় পেল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের এটাই সবচেয়ে বড় টেস্ট জয়। এর আগে গত বছর মাউন্ট মঙ্গানুই টেস্টে ২৬৭ রানে জয় পেয়েছিল ইংল্যান্ড।

ক্রাইস্টচার্চে ৮ উইকেটে জয় পাওয়া ইংল্যান্ড এক ম্যাচ হাতে রেখেই তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল। ২০০৮ সালে নিউজিল্যান্ডে গিয়ে সিরিজ জিতলো ইংল্যান্ডl