ঝাড়খণ্ডে প্রোটেম স্পিকার হলেন স্টিফেন মারান্ডি, শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল 

রাঁচি, ৫ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার স্টিফেন মারান্ডিকে ঝাড়খণ্ড বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথবাক্য পাঠ করালেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ার।

এদিন রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ঝাড়খণ্ড বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে স্টিফেন মারান্ডিকে শপথবাক্য পাঠ করান ঝাড়খণ্ডের রাজ্যপালসন্তোষ কুমার গাঙ্গওয়ার।

উল্লেখ্য, এর আগেও তিনি এই দায়িত্ব পালন করেছেন। ঝাড়খণ্ড বিধানসভায় সবচেয়ে বরিষ্ঠ সদস্য স্টিফেন মারান্ডি। ১৯৮০ সালে তিনি প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।