News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাছ কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ব্যক্তির
Image

গাছ কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ব্যক্তির

আগরতলা, ৪ ডিসেম্বর: গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ওই ঘটনায় কৈলাসহর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, কৈলাসহর পূর্ব ইয়াজেখাওরা গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ড একটি বাড়িতে গাছ কাটতে গিয়েছিলেন নানু মিয়া সহ আরো দুইজন লোক। গাছটি প্রায় দেড়শ ফুট লম্বা হবে। গাছটি কাটার শেষ হওয়ার পর নানু মিয়া যখন গাছটিকে টেনে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন ওই সময় হঠাৎ করে গাছটি নান্নু মিয়ার উপরে পড়ে যায়। ঘটনাস্থলেই নান্নু মিয়া মৃত্যুর খুলে ঢলে পড়েন। এরপর এলাকাবাসী দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মী গাড়ি দিয়ে কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে।এদিকে, খবর পেয়ে কৈলাসহর ইরানি থানার পুলিশ ছুটে গিয়েছে।

এছাড়াও ঘটনার বিবরনে জানা গিয়েছে, নান্নু মিয়া আগে অন্য একটি ধর্মের লোক ছিলেন। বর্তমানে তিনি অন্য ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন। কৈলাসহর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে বিবাহ করেন এবং এই ওয়ার্ডে বসবাস করেন নান্নু মিয়া। নানু মিয়ার স্ত্রী দুই ছেলে এবং দুই মেয়ে বর্তমানে আছেন। নানু মিয়ার পরিবারের একমাত্র উপার্জনের জন্য শুধুমাত্র নানু মিয়া। নানু মিয়ার মৃত্যুর সংবাদ শুনামাত্র পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন।

এলাকাবাসী বলেন, নান্নু মিয়া অত্যন্ত ভদ্র এবং ভালো মানুষ উনার পরিবারের উপার্জনের বিকল্প কোন লোক নাই তাই সরকার বা বিভিন্ন সামাজিক সংস্থা বা বিভিন্ন সহৃদয় ব্যক্তি এই পরিবারের যেন আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন।

Releated Posts

ত্রিপুরায় ভোটের আগে ইভিএম ব্যবহারে অনিয়মের অভিযোগ বামফ্রন্টের

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলল সিপিআই(এম) নেতৃত্বাধীন বামফ্রন্ট।…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)…

ByByReshmi Debnath Apr 3, 2026

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top