ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০২৪: কাতার শেষ তিনটি ম্যাচ আয়োজন করবে, লুসাইল স্টেডিয়ামে হবে ফাইনাল

জুরিখ, ১৩ নভেম্বর(হি.স.): মঙ্গলবার রাতে টুর্নামেন্টের স্থানীয় আয়োজক কমিটি (এলওসি) ঘোষণা করেছে, ডিসেম্বরে ফিফা আন্তঃমহাদেশীয় কাপ ২০২৪-এর চূড়ান্ত তিনটি ম্যাচের আয়োজন করবে কাতার। এর মধ্যে আছে ফাইনাল ম্যাচটি। যেটি হবে স্টেডিয়াম ৯৭৪ লুসাইলে, যেখানে কাতার বিশ্বকাপের ফাইনাল হয়েছিল। অর্থাৎ ফাইনাল ম্যাচের আগে দুটি ম্যাচের আয়োজন করবে ফিফা। ঐতিহাসিক ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ ফাইনালের দুই বছর পূর্তি উপলক্ষে তিনটি ম্যাচ রাখা হয়েছে এখানে।

এই টুর্নামেন্টটি ১১-১৮ ডিসেম্বর হবে। বিশ্বজুড়ে ক্লাবগুলি তিনটি শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। ১১ ডিসেম্বর আমেরিকার ফিফা ডার্বি, ১৪ ডিসেম্বর ফিফা চ্যালেঞ্জার কাপ ২০২৪ এবং ১৮ ডিসেম্বর ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ।

“আবারও কাতার বিশ্বের সেরা কিছু ক্লাব এবং ফুটবলের সবচেয়ে বড় তারকাদের হোস্ট করতে পেরে গর্বিত,এলওসি মার্কেটিং,” কমার্শিয়াল অ্যান্ড সেরিমোনিজ এক্সিকিউটিভ ডিরেক্টর হাসান আল কুওয়ারি বলেছেন৷

ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে অংশগ্রহণকারী দলগুলি:

**স্পেনের বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হোল্ডার, রিয়াল মাদ্রিদ সিএফ।

**মিশরীয় দল এবং সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪ বিজয়ী, আল আহলি এসসি।

**কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ২০২৪-এর মেক্সিকান বিজয়ী, সিএফ পাচুকা।

কনমেবল কোপা **লিবার্তাদোরেস ২০২৪-এর বিজয়ী এখনও নির্ধারিত হয়নি।