News Flash

Image

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

খোয়াই, ৫ নভেম্বর : খোয়াইর প্রত্যন্ত কচুবাড়িতে ধর্ষিতা হল এক নাবালিকা। অভিযুক্তের নাম সুরেন তাঁতি। ধর্ষণ করার পরে ধর্ষিতার পরিবারকে ঘটনা কাউকে না জানাতে হুমকি দেওয়া হয় বোল অভিযোগ নির্যাতিতার পরিবারের। পুলিশকে জানানো হলে প্রানে মেরে ফেলার ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ জানিয়েছেন মেয়েটির পরিবার।

গত ১৮-৮-২০২৪  তারিখে চাম্পাহাওর থানাধীন এলাকায় এক পনের বছরের নাবালিকা কিশোরী ধর্ষিত হয়। জানা যায় ঐদিন দুপুর দুইটা নাগাদ একই এলাকার ৩৬ বছর বয়সী ব্যক্তির দ্বারা ধর্ষিত হয় ওই কিশোরী বলে অভিযোগ। গোটা ঘটনা জানতে পেরে চাম্পাহাওড় থানায় এক মামলা হয়। মামলার কেস নম্বর ১৭/২০২৪ । ভারতীয় ন্যায় সংহীতার ধারা ৬৫(১)/ ৩৫১ (৩) এবং পাকসো আইন অনুযায়ী মামলাটি গ্রহণ করে পুলিশ। মামলার তদন্তকারী অফিসার সুস্মিতা কপালি।

গতকাল রাতেই আসামি পুলিশের জালে ওঠে। আজ দুপুর দুইটা নাগাদ খোয়াই জেলা হাসপাতালে কিশোরী এবং অভিযুক্ত ধর্ষক ব্যক্তিকে নিয়ে আসা হয় মেডিকেলের জন্য। যথারীতি চিকিৎসকের দ্বারা জেলা হাসপাতালে দুজনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আগামীকাল ধর্ষককে আদালতে তোলা হবে বলে জানান তদন্তকারী অফিসার।

Releated Posts

হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর ফিরিয়ে আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রয়াত রাজ্যের এক জনজাতি সন্তানের পার্থিব শরীর তার নিজ গ্রামে ফিরিয়ে আনার জন্য…

ByByReshmi Debnath Oct 4, 2026

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top