News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন দাবিতে মুখ্য সচিবের নিকট ডেপুটেশন সিপিআইএমএল – এর
Image

বিভিন্ন দাবিতে মুখ্য সচিবের নিকট ডেপুটেশন সিপিআইএমএল – এর

আগরতলা, ৫ নভেম্বর : বন্যা ত্রাণ প্রদান এবং সহিংসতার শিকার জনগণের জন্য ন্যায় বিচারের দাবিতে  মুখ্য সচিবের নিকট ডেপুটেশন প্রদান করেছে সিপিআইএমএল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই ডেপুটেশনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন সাধারণ সম্পাদক পার্থ কর্মকার।

তিনি বলেন, ভয়াবহ বন্যায় রাজ্যের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের ১০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেছে সরকার। কিন্তু সেই অনুযায়ী অর্ধেক কৃষকরাও সাহায্য পাননি বলে অভিযোগ করেছেন তিনি। তার কথায়, ১০০০ টাকা দিয়ে কৃষকদের ন্যূনতম বীজের ব্যবস্থাও হবে না। কিন্তু সেই এক হাজার টাকাও বেশিরভাগ কৃষকদের কাছে এখনো পৌঁছায়নি। এদিকে মৎস্য চাষী এবং পান চাষীদের একই অবস্থা। ভয়াবহ বন্যায় তাদের সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে আর্থিক সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ করেন তিনি। তাই অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে তাদের প্রাপ্য আর্থিক সাহায্য পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এছাড়াও ত্রিপুরাকে জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করে জাতীয় দুর্যোগ তহবিল থেকে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বন্যায় যাদের মৃত্যু হয়েছে তাদের ৫০ লক্ষ টাকা এবং আহতদের ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে।

এছাড়াও ডেপুটেশনে গন্ডাতুইসা, এবং উত্তর জেলার বিভিন্ন জায়গায় যে সাম্প্রদায়িক অস্থিরতার সৃষ্টি হয়েছিল সেই বিষয়ে সরকারি সাহায্যের দাবি জানানো হয়েছে। এই সংঘর্ষে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ প্রদান করা এবং সম্পূর্ণ সরকারি খরচে বাড়িঘর নির্মাণ করে দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে অবিলম্বে ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন সি পি আই এম এল রাজ্য সাধারণ সম্পাদক পার্থ কর্মকার।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top