News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফ্লাইওভারে আবারো দুর্ঘটনা, আহত স্কুটির চালক
Image

ফ্লাইওভারে আবারো দুর্ঘটনা, আহত স্কুটির চালক

আগরতলা, ৫ নভেম্বর : ফ্লাইওভারে আরো একবার দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় আহত স্কুটির চালক। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। পথ চলতি সাধারণ মানুষের অনুমান, স্কুটি চালক সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলেই এই দুর্ঘটনা ঘটে।

অগ্নিনির্বাপক দপ্তরের জনৈক কর্মী জানান, তারা ঘটনাস্থলে এসে দেখেন স্কুটি চালক অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে। আর কত গাড়ি বা কিছুই পান নি তারা। তিনি আরো বলেন, ছেলেটির মাথায় কোনো হেলমেট ছিল না। তাদের ধারণা ধাক্কা খাওয়ার পর হয়তো হেলমেট ওভারব্রীজ থেকে নিচে পড়ে গেছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছেলেটির বাইক চালানোর ভঙ্গি দেখে মনে হয়েছিল হয়তো সে নেশা করে আছে। হঠাৎ করে বেসামাল হয়ে ওভারব্রিজের পাশের সীমানায় ধাক্কা খায় সে। তারপর স্কুটি থেকে ছিটকে পড়ে যায়।

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top