ভাসানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক মহিলা, থানায় মামলা 

আগরতলা, ৪ নভেম্বর: ভাসানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন মহিলা। পরবর্তী সময়ে আহতরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন। ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, রাধানগর স্থিত রাধামাধব মন্দির সংলগ্ন আবাসনের মহিলারা মিলে দীর্ঘ পাঁচ বছর যাবৎ কালী পূজোর আয়োজন করছেন। কিন্তু এবছর আবাসনে পিছনে নতুন করে কালী পূজার আয়োজন করেছেন কিছু লোক। গতকাল কালীর পূজোর ভাসানকে ঘিরে দুই দলের মধ্যে সংঘর্ষ বাঁধে। আহত বেশ কয়েকজন  মহিলা আহত হয়েছেন। 

তাদের অভিযোগ, ওই কালী পূজের উদ্যোক্তারা কালী মায়ের ভাসানকে কেন্দ্র করে তাদের উপর সঙ্গ বদ্ধ আক্রমন চালিয়েছেন। এবিষয়ে রাধামাধব ক্লাবের সদস্যদের জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তাই বাধ্য হয়ে পশ্চিম আগরতলা মহিলা থানায় মামলা দায়ের করেন।