যমুনার জল এখনও দূষিত, কালিন্দী কুঞ্জে ভেসে বেড়াচ্ছে বিষাক্ত সাদা ফেনা 

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে বাতাসের গুণগতমান দিন দিন খারাপ থেকে আরও খারাপ হচ্ছে, তার মধ্যে যমুনা নদীর জলও খারাপ হচ্ছে। কিছু দিন পরই ছটপুজো, তার আগে দিল্লিতে যমুনার জলে রবিবারও দূষণের দৃশ্য ধরা পড়ল। বিগত কয়েকদিনের মতো এদিনও দেখা যায়, যমুনার জল সাদা ফেনায় ঢেকে গিয়েছে।

রবিবার সকালেও রাজধানী দিল্লি ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যায়। বাতাসের গুণগতমানও খারাপ ছিল। এই দূষণের মধ্যেই যমুনা নদীর জলে দেখা গেল বিষাক্ত ফেনা। দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় দেখা যায়, যমুনার জলে বিষাক্ত ফেনা ভেসে বেড়াচ্ছে। যা রীতিমতো উদ্বেগ ও চিন্তাজনক।