আগরতলা, ৩ নভেম্বর : মার্চেন্ট পোর্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত শ্যামা মায়ের পূজো প্যান্ডেলে গিয়ে হেনস্থার শিকার হন এক পরিবার।
ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগরের মার্চেন্ট পোর্ট ক্লাবের পুজো দেখতে যান নির্মল মালাকার ও নিখিল মালাকার নামে দুই ভাই। সাথে ছিলেন তাঁদের স্ত্রী ও সন্তান। সেই ক্লাবের পূজা দেখার জন্য লাইন ধরে দাঁড়িয়েছিলেন দর্শনার্থীরা। দর্শনার্থীদের লাইনের মাঝে নির্মল মালাকারের সন্তান বেশি এগিয়ে যায়, তখন তিনি সেখানে থাকা ভলান্টিয়ারদের ছোটো ভাইয়ের স্ত্রীকে ভেতরে ঢুকতে দেওয়ার কথা বলতেই ঘটে বিপত্তি। এই সময় ক্লাবের কিছু সদস্য এসে বাকবিতণ্ডা শুরু করে দেয় সেই পরিবারের সাথে। বিষয়টি শেষ পর্যন্ত মারধোর অবধি গড়ায়।
আক্রান্ত নির্মল মালাকার জানান, লাইনের মাঝে নিজের সন্তানকে তিনি ঢুকিয়ে দিতে গেলে ক্লাবের লোকজন ঝামেলা শুরু করে। একসময় তাদের মারধোর করে বলেও জানান তিনি। এমনকি তাঁর স্ত্রী সহ ছোটভাইয়ের স্ত্রীকেও মারা হয় বলে অভিযোগ তুলেছেন তিনি।
ঘটনাস্থলে ঠেলে পালিয়ে আক্রান্ত পরিবার পাশের নবরূপ ক্লাবে আশ্রয় নেন। এরপর পুলিশকে খবর দেন তারা। ঘটনার খবর পেয়ে আরক্ষা দপ্তরের দুইজন জওয়ান এসেছিলেন বলে জানিয়েছেন আক্রান্ত নির্মল মালাকার।
ক্লাবের কর্তৃপক্ষ এহেন ব্যবহার আশা করেননি কেউ, সংবাদ প্রতিনিধিদের সামনে একরাশ ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় জনগণ।

