গোবর্ধন পূজার শুভেচ্ছা জানালেন অমিত শাহ

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): গোবর্ধন পূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “সমস্ত দেশবাসীকে গোবর্ধন পূজার শুভেচ্ছা জানাই। ভগবান শ্রী কৃষ্ণ গোবর্ধন পর্বতের মাধ্যমে শুধু মানবজাতিকে রক্ষা করেননি, সমগ্র জীবজগতকেও রক্ষা করেছিলেন। ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। শ্রী কৃষ্ণ দীর্ঘজীবী হোক!”