খয়েরপুর ৩২ নং বুথে যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর: ৫ খয়েরপুর বিধানসভার অন্তর্গত ৩২ নং বুথে যুব মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন  খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক  রতন চক্রবর্তী।

উপস্থিত ছিলেন পাঁচ খয়েরপুর মন্ডল যুব মোর্চার সভাপতি  মান্না দে , উপস্থিত ছিলেন ‌পশ্চিম চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমুর দেবনাথ , পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির  চেয়ারপারসন  ঝর্ণা রানী দাস ,  পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য  কৃষ্ণজিৎ দাস , ৩২ নং যুব মোর্চার বুথ সভাপতি  সুরঞ্জন বণিক  ও বুথের যুব মোর্চার একনিষ্ঠ কার্যকর্তাগণ। স্বেচ্ছায় রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।