নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার ও শনিবার ছত্তিশগড় সফরে থাকবেন। শুক্রবার তিনি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে এইমস-এর সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন।
জানা গেছে, রাষ্ট্রপতি এরপর এনআইটি রায়পুরের সমাবর্তনে যোগ দেবেন। এছাড়া তিনি রায়পুরের পুরখোটি মুক্তাঙ্গন পরিদর্শন করবেন। শনিবার রাষ্ট্রপতি মুর্মু আইআইটি ভিলাইয়ের চতুর্থ সমাবর্তনে যোগ দেবেন। তিনি ছত্তিশগড়ের রায়পুরে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মেমোরিয়াল হেলথ সায়েন্সেস এবং আয়ুষ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনেও যোগ দেবেন বলে জানা গেছে।
