News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরা স্পোর্টস স্কুলে মেডিটেশন ওয়ার্কশপ  
Image

ত্রিপুরা স্পোর্টস স্কুলে মেডিটেশন ওয়ার্কশপ  

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মেডিটেশন কাম ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৭ অক্টোবর। ত্রিপুরা স্পোর্টস স্কুলের ছাত্র-ছাত্রী এবং স্টাফদের নিয়ে এই মেডিটেশন কাম ওয়ার্কশপের যৌথ আয়োজক ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়। মুখ্যত, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের পরামর্শক্রমে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়, প্রতি রবিবার ত্রিপুরা স্পোর্টস স্কুলে পাঠরত শিক্ষার্থী এবং স্টাফদের মধ্যে মেডিটেশন প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে। তারই আনুষ্ঠানিক সূচনা ঘটবে আগামী ২৭ অক্টোবর রবিবার সকাল সাড়ে আটটায়। ওইদিন অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা সত্যব্রত নাথ, প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়য়ের ইনচার্জ বিকে গৌরী বাহিন,  মাস্টার্স স্পোর্টস উইং এর চেয়ারম্যান বিকে ড. জ্যোতিশ্বর সেন,   প্রেসিডেন্ট জবা পাল দত্ত, সেক্রেটারি প্রিয় লাল সাহা প্রমুখ উপস্থিত থাকবেন।

Releated Posts

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top