News Flash

  • Home
  • দেশ
  • বিধানসভার উপনির্বাচনে ৩০ টি মনোনয়ন পত্র জমা পড়েছে – নির্বাচন কমিশন 
Image

বিধানসভার উপনির্বাচনে ৩০ টি মনোনয়ন পত্র জমা পড়েছে – নির্বাচন কমিশন 

কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.) : বৃষ্টি বিঘ্নিত পরিবেশে দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দলের তৎপরতায় শেষ লগ্নে মনোনয়ন পত্র জমা হল। এই মুহূর্তে দলগত অবস্থান অনুযায়ী, পাঁচটি জেলার ছয়টি বিধানসভার শেষ বিধানসভার উপনির্বাচনে এ পর্যন্ত ৩০ টি মনোনয়ন পত্র জমা পড়েছে। প্রধান বিরোধী দল বিজেপি ও জাতীয় কংগ্রেস ছয়টি আসনেই প্রার্থী দিয়েছে। শাসকদলের তরফে ছয়টি আসনে লড়ছেন তারা। বামফ্রন্ট ও তাদের শরিক দল মিলিয়ে এবং সহযোগীরাও লড়াইয়ে সবকটি আসনেই। নির্দল প্রার্থী একজন মাদারিহাটে রয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলের তরফে আরো পাঁচটি মনোনয়ন পত্র জমা পড়েছে ।উল্লেখ্য, সিতাই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় মহকুমাশাসকের দফতরে শুক্রবার মনোনয়ন পত্র জমা দেন। গতকাল মাদারিহাটে জয়প্রকাশ টোপ্পো ও মেদিনীপুর সুজয় হাজরা প্রার্থীপদে দাখিল করেছেন মনোনয়ন পত্র। এদিকে, জাতীয় কংগ্রেসের তরফেও শুক্রবার দুই প্রার্থী যথাক্রমে মাদারিহাটে বিকাশ চম্প্রমারি ও মেদিনীপুর শ্যামল কুমার ঘোষ জমা করেছেন তাদের মনোনয়ন পত্র। গতকালও কংগ্রেসের চারজন তা দাখিল করেন। অন্যদিকে, নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে মোট ৩০ টি মনোনয়ন পত্র জমা পড়েছে। সেগুলো পরীক্ষা করে আগামী সোমবার দেখা হবে।

Releated Posts

পাঞ্জাবে আইএসআই-সমর্থিত জঙ্গি চক্র ভাঙল পুলিশ, গ্রেফতার ৩

চণ্ডীগড়, ৬ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশ-এর কাউন্টার ইন্টেলিজেন্স শাখা আইএসআই-সমর্থিত একটি জঙ্গি চক্র ভেঙে…

ByByNews Desk Apr 6, 2026

 ‘অশিক্ষিত গুজরাতি’ মন্তব্য ঘিরে বিতর্ক, খার্গেকে তীব্র আক্রমণ বিজেপির

গান্ধীনগর/নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘অশিক্ষিত গুজরাতি’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপি…

ByByNews Desk Apr 6, 2026

কলকাতা নিয়ে আসিফের হুমকি খতিয়ে দেখছে কেন্দ্র, সন্ত্রাস উসকানির আশঙ্কা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (আইএএনএস): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-এর কলকাতা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সতর্ক হয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর…

ByByNews Desk Apr 6, 2026

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top