News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভূস্বর্গে ভোট চলছে উৎসাহের সঙ্গে, দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ৪১.১৭ শতাংশ
Image

ভূস্বর্গে ভোট চলছে উৎসাহের সঙ্গে, দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ৪১.১৭ শতাংশ

জম্মু ও শ্রীনগর, ১৮ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনে ভালোই সাড়া মিলেছে সাধারণ মানুষের। বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, মাত্র দুই ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছিলে ১১.১১ শতাংশ। আর বেলা এগারোটা পর্যন্ত ভোট পড়েছিল ২৬.৭২ শতাংশ। দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছে ৪১.১৭ শতাংশ। নির্বাচন কমিশন থেকে এমনই তথ্য পাওয়া গিয়েছে।বুধবার প্রথম দফার ২৪ আসনে ভোটগ্রহণ হচ্ছে। এক দশক পরে জম্মু ও কাশ্মীরে আবারও বিধানসভা ভোট হচ্ছে। তবে ২০১৪-র মতো পূর্ণ রাজ্য নয়, ৩৭০ ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা খোয়ানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মীর। ফলে এই বিগত ১০ বছরে অনেক কিছু পাল্টে গিয়েছে উপত্যকার রাজনীতিতে। প্রথম পর্বের নির্বাচনে দক্ষিণ কাশ্মীরের চার জেলা— পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ ও শোপিয়ানের ১৬টি এবং জম্মুর চন্দ্রভাগা উপত্যকার জেলা— ডোডা, কিশতওয়ার ও রামবানের আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে। ভোটারদের মধ্যেও যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে, ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বুথের সামনে লম্বা লাইন দেখা গিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর একটা পর্যন্ত অনন্তনাগে ৩৭.৯০ শতাংশ ভোট পড়েছে, ডোডায় ৫০.৮১ শতাংশ, কিশতওয়ারে ৫৬.৮৬ শতাংশ, কুলগামে ৩৯.৯১ শতাংশ, পুলওয়ামায় ২৯.৮৪ শতাংশ, রামবানে ৪৯.৬৮ শতাংশ এবং শোপিয়ানে ৩৮.৭২ শতাংশ।

Releated Posts

পশ্চিম এশিয়া সংঘাত ৪০ দিনের বেশি চললে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে : এফএও সতর্কবার্তা

নয়াদিল্লি, ৩ এপ্রিল : পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করল…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিজেপি ক্ষমতায় এলে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলা ভাগ করবে : মমতা

কলকাতা, ৩ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে…

ByBySandeep Biswas Apr 3, 2026

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top