News Flash

  • Home
  • প্রধান খবর
  • এবার শুক্র গ্রহ অন্বেষণ লক্ষ্য ভারতের, বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য ভিওএম অনুমোদন কেন্দ্রের
Image

এবার শুক্র গ্রহ অন্বেষণ লক্ষ্য ভারতের, বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য ভিওএম অনুমোদন কেন্দ্রের

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): এবার শুক্র গ্রহ অন্বেষণের লক্ষ্য নিয়েছে ভারত। বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য ভেনাস-ভেনাস অরবিটার মিশন (ভিওএম) অনুমোদন করলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ভেনাস-ভেনাস অরবিটার মিশন-কে বৈজ্ঞানিক অন্বেষণের জন্য এবং শুক্রের বায়ুমণ্ডল, ভূতত্ত্ব সম্পর্কে আরও ভালভাবে বোঝার জন্য এবং শুক্রের ঘন বায়ুমণ্ডলে অনুসন্ধানের জন্য অনুমোদন দিয়েছে।মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়ে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “আরও উপাদান যোগ করতে চন্দ্রযান-৪ মিশন সম্প্রসারিত করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ হল চাঁদে মনুষ্যবাহী মিশন পাঠানো। এ জন্য সমস্ত প্রস্তুতিমূলক পদক্ষেপ অনুমোদিত হয়েছে। ভেনাস অরবিটার মিশন, গগনযান ফলো-অন এবং ভারতীয় অন্তরীক্ষ স্টেশন এবং নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকল ডেভেলপমেন্টেরও অনুমোদন দেওয়া হয়েছে।”কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান – পিএম-আশা-এর জন্য ৩৫ হাজার কোটি টাকা অনুমোদন করেছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীর অধীনে এনডিএ সরকারের মন্ত্রিসভা কৃষকদের উপকার করার জন্য একের পর এক প্রকল্প অনুমোদন করেছে। এনপিকে সারের জন্য ২৪,৪৭৫ কোটি টাকা ভর্তুকি বরাদ্দ করা হয়েছে। মন্ত্রিসভায় পুষ্টি ভিত্তিক ভর্তুকি বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Releated Posts

পশ্চিম এশিয়া সংঘাত ৪০ দিনের বেশি চললে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে : এফএও সতর্কবার্তা

নয়াদিল্লি, ৩ এপ্রিল : পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করল…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিজেপি ক্ষমতায় এলে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলা ভাগ করবে : মমতা

কলকাতা, ৩ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে…

ByBySandeep Biswas Apr 3, 2026

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top