News Flash

  • Home
  • দেশ
  • মহিলাকে প্রকাশ্যে পুরুষদের বাঁশপেটার ভিডিয়ো-সহ প্রশ্ন শুভেন্দুর
Image

মহিলাকে প্রকাশ্যে পুরুষদের বাঁশপেটার ভিডিয়ো-সহ প্রশ্ন শুভেন্দুর

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): “পারিবারিক গণ্ডগোল, জমি নিয়ে বিবাদ, পাড়ার অশান্তি, সূত্রপাত যাই হোক না কেনো, আমাদের রাজ্যে একজন মহিলাকে প্রকাশ্য দিনের আলোয় রাস্তার ওপর কয়েকজন পুরুষ মানুষ বাঁশপেটা করার সাহস পেলো কি করে?” বুধবার এক্স হ্যান্ডলে এই প্রশ্ন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “না না, ভাববেন না যে এই দৃশ্য আফগানিস্তান, পাকিস্তান অথবা বাংলাদেশের। এই ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের, গতকাল মালদা জেলার মোথাবাড়ি তে এই ঘৃণ্য দৃশ্য ঘটতে দেখা যায়।

কোথায় নারী নিরাপত্তা? সুপ্রীম কোর্টের শুনানির সময় রাজ্যের আইনজীবীর বক্তব্য শুনে তো মনে হয় যে রাজ্য সরকার নারী সুরক্ষার জন্য প্রাণপাত করে দিচ্ছে একেবারে ! এই তার নমুনা?

আর একটা বিষয় হলো, এক শ্রেণীর ভোটারকে তুষ্ট করতে তোলামূল সরকার প্রশাসনের হাত পা বেঁধে রেখেছে, তাই তালিবানপন্থীদের রমরমা দিনকে দিন বাড়ছে। কিন্ত এটাও যে নারী সুরক্ষার পরিপন্থী তা সরকার জেনে বুঝেও চোখ বন্ধ করে রয়েছে।”

Releated Posts

এলপিজি নিয়ে ভুয়ো তথ্য রুখতে রাজ্যগুলিকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতা নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ও গুজব রুখতে…

ByBySandeep Biswas Apr 3, 2026

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top