News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৫ তম শহীদান দিবস পালিত
Image

কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৫ তম শহীদান দিবস পালিত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: আজ মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৫ তম শহীদান দিবস পালিত হয়েছে।

প্রসঙ্গত, ১৯৮০ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন তখনকার সবচেয়ে কনিষ্ঠ তম বিধায়ক তথা যুব আন্দোলনের নেতা গৌতম প্রসাদ দত্ত। আজ তাঁর ৪৫ তম শহিদান দিবস মেলার মাঠ ছাত্র যুব ভবনে পালন করা হয়েছে।

ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, ১৯৮০ সালে ত্রিপুরা থেকে বামফ্রন্ট সরকারকে হটানোর জন্য তৎকালীন বিরোধীরা নানা কৌশল অবলম্বন করেছিলেন। তাছাড়া, উপজাতি ও বাঙালিদের মধ্যে বিদ্বেষ তৈরী করেছিলেন। তারপর তাঁদের মধ্যে এক অবিশ্বাসের বাতাবরণ তৈরী হয়েছিল। ফলে মানুষে মানুষে হানাহানি শুরু হয়েছিল। তখন ত্রিপুরায় শান্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিধায়ক গৌতম প্রসাদ দত্ত। ওই সময় এক সভা করে ফিরছিলেন তিনি। তখন বিশালঘরে তাঁকে রাজনৈতিক মদতে খুন করা হয়েছিল। 

Releated Posts

জুনিয়র ইঞ্জিনিয়ার মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে টিপিএসসি-তে ডেপুটেশন

আগরতলা, ১০ এপ্রিল: জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড-ওয়ান ও গ্রেড-টু পদে মেইনস পরীক্ষার তারিখ পিছোনোর দাবিতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের…

ByByReshmi Debnath Apr 10, 2026

লেক চৌমুহনী বাজারে নেশাবিরোধী অভিযান, ৬ ড্রাগসকারবারি আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: লেক চৌমুহনী বাজার এলাকায় নেশা বিরোধী অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেলেন স্থানীয় ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Apr 10, 2026

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top