News Flash

  • Home
  • দিনের খবর
  • ময়নাগুড়িতে বনাঞ্চল থেকে অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার, হাতির আক্রমণের সম্ভাবনা
Image

ময়নাগুড়িতে বনাঞ্চল থেকে অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার, হাতির আক্রমণের সম্ভাবনা

জলপাইগুড়ি, ১৮ সেপ্টেম্বর (হি. স.) :  জলপাইগুড়ির ময়নাগুড়ি নাথুয়া রেঞ্জের মাঝিয়ালী সংলগ্ন বনাঞ্চল এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। বুধবার সকালে টহলরত বনকর্মীরা ডায়না নদীর পাড় থেকে দেহটি উদ্ধার করে। দেহের পাশে হাতির পায়ের ছাপ পাওয়া গেছে। সেই কারণে প্রাথমিক অনুমান হাতির আক্রমণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।  এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় নাথুয়া রেঞ্জের বনকর্মী ও ময়নাগুড়ি থানার পুলিশ। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জলপাইগুড়ি বন বিভাগের এডিএফও জয়ন্ত মণ্ডল জানিয়েছেন, ডায়না নদীর পাড় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। সেই সঙ্গে হাতির আক্রমণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কি না তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, কোনও ঘাটতি নেই : ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ৩ এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে, দেশে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top