News Flash

  • Home
  • খেলা
  • জেনেসিসের জোড়া হ্যাটট্রিক, নাইথক সেরা আন্দামানকে ১৪ গোলে হারিয়ে গ্রুপ রানার্স ত্রিপুরা
Image

জেনেসিসের জোড়া হ্যাটট্রিক, নাইথক সেরা আন্দামানকে ১৪ গোলে হারিয়ে গ্রুপ রানার্স ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ১৪ গোলে দুর্দান্ত জয় ত্রিপুরার। প্রত্যাশিত জয় আন্দামান নিকোবর এর বিরুদ্ধে। এবং অনেকটা প্রত্যাশিতভাবেই ত্রিপুরা জাতীয় সাব জুনিয়র ফুটবল আসরে গ্রুপ রানার্স এর স্বীকৃতি পেয়েছে। গোল ব্যবধানের নিরিখে ত্রিপুরা সর্বাধিক গোল করলেও পয়েন্টের বিচারে হরিয়ানা গ্রুপ চ্যাম্পিয়নের খেতাব পেয়ে মূল পর্বের ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। ১৪ সেপ্টেম্বরে গ্রুপ লীগের দ্বিতীয় ম্যাচে হরিয়ানার কাছে শূন্য পাঁচ গোলে পরাজয়টাই ত্রিপুরার চ্যাম্পিয়নের স্বপ্ন অধরা করে দিয়েছে। আজ, সোমবার আসামের জোড়হাটে সাব জুনিয়র বালকদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার ছেলেরা ১৪-০ গোলের বিশাল ব্যবধানে আন্দামান-নিকোবরকে পরাজিত করে দুরন্ত জয়ের স্বাদ পেয়েছে। সঙ্গে পেয়েছে ৩ পয়েন্ট। ৪ দলীয় গ্রুপ লীগ থেকে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ত্রিপুরা দ্বিতীয় শীর্ষ স্থান লাভ করেছে। তবে এটাই আনন্দের এবং গর্বের জাতীয় আসরের খেলায় ত্রিপুরা দল ১৪ গোলের ব্যবধানে জয়ী হয়েছে। প্রথমার্ধের ত্রিপুরার ছেলেরা আট গোলে এগিয়েছিল। গোলের শুরু খেলার ৭ মিনিটের মাথায় সন্দীপ দেববর্মার পা থেকে। পরে ১৮,২২ ও ২৪ মিনিটের মাথায় যথাক্রমে জেনেসিস ডারলং, আয়ুশ চাকমা ও নাইথক জমাতিয়া পরপর তিন গোল। একাধিপত্য বজায় রেখে পুনরায় ৩৩, ৩৯ এবং ৪০ মিনিটের মাথায় জেনেসিস একাই পরপর তিনটি গোল করে। দু মিনিট বাদে ভিক্টর হালাম আরেকটি গোল করলে ব্যবধান ৮-০ হয়। দ্বিতীয়ার্ধে জেনেসিস আরো দুটো গোল করলে তার জোড়া হ্যাটট্রিক অনেকের নজর কেড়ে নেয়। পরে ৫৫ ও ৫৯ মিনিটের মাথায় হামব্রান ও নাইথক জমাতিয়ার পর পর দুটি গোল। শেষে ৬৮ ও ৮২ মিনিটের মাথায় হামরুঙ্গা একা আরও দুটো গোল করলে তারও হ্যাটট্রিক হয়। তবে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পেয়েছে নায়থক জমাতিয়া। ১৪ গোলের দুর্দান্ত ব্যবধানে দারুন জয় পায় ত্রিপুরা।

Releated Posts

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top