লাতুর, ৪ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার উদগীর লাতুর জেলায় বিশ্বশান্তি বুদ্ধ বিহার উদ্বোধন ও দেশকে উৎসর্গ করেছেন। তিনি বিশ্বশান্তি বুদ্ধ বিহারের অভ্যন্তরে গৌতম বুদ্ধের একটি মূর্তিও প্রতিষ্ঠা করেছেন, এছাড়াও ডক্টর বাবাসাহেব আম্বেদকরের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণন, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদগীরে নতুন উদ্বোধন করা বুদ্ধ বিহারটি কর্ণাটকের কালবুর্গির বুদ্ধ বিহারের প্রতিরূপ। এটি ১৫-হেক্টর জমিতে অবস্থিত এবং এখানে একটি ধ্যান কেন্দ্র রয়েছে, সেখানে একসঙ্গে ১,২০০ জন ধ্যান চর্চা করতে পারবেন।
2024-09-04

