উদগীর, ৪ সেপ্টেম্বর (হি.স.): কোনও মেয়ের অগ্রগতিতে বাধা সৃষ্টি হলে তা সমাজ ও দেশের উন্নয়নের গতিও কমিয়ে দেয়। মেয়েদের প্রগতিতে জোর দেওয়ার আহ্বান জানিয়ে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিধবার উদগীরে মহারাষ্ট্র সরকারের ‘শাসন আপল্যা দারি’ এবং ‘মুখ্যমন্ত্রী মাঝি লেড়কি বেহন যোজনা’-এর সুবিধাভোগীদের এক অনুষ্ঠানে অংশ নেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, মেয়ের অগ্রগতিতে যে কোনও বাধা সমাজ ও দেশের উন্নয়নের গতিকেও কমিয়ে দেয়।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশ ও সমাজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তরুণ-তরুণীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষতা ও আত্মবিশ্বাস থাকতে হবে। রাষ্ট্রপতি আরও বলেছেন, প্রতিটি কন্যা নিজের পথে বাধা অতিক্রম করে, অসুবিধার সঙ্গে লড়াই করে এবং নিজের লক্ষ্যে পৌঁছয়। তাঁদের অগ্রগতিতে যে কোনও বাধা সৃষ্টি হলে তা সমাজ ও দেশের উন্নয়নের গতিও কমিয়ে দেয়। রাষ্ট্রপতির কথায়, দেশের ইতিহাসে মহারাষ্ট্রের নারীদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে।
2024-09-04

