হাপুরে পুকুর থেকে উদ্ধার বিশাল কুমির, চাঞ্চল্য ছড়ালো পারাপা গ্রামে

হাপুর, ৩০ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের হাপুর জেলায় লোকালয়ের পুকুর থেকে উদ্ধার হল একটি বিশালাকার কুমির। শুক্রবার সকালে হাপুরের পারাপা গ্রামের একটি থেকে উদ্ধার করা হয় কুমিরটিকে। বিশালাকার এই কুমির কীভাবে এই গ্রামে এল তা ভাবিয়ে তুলেছে গ্রামবাসীদের। শুক্রবার সকালে পারাপা গ্রামের একটি পুকুর থেকে ওই কুমিরটিকে উদ্ধার করেছেন বন দফতরের আধিকারিকরা।এ বিষয়ে বন বিভাগের রেঞ্জার মুকেশ কান্দপাল বলেছেন, “পারাপা গ্রামে একটি কুমিরের উপস্থিতি সম্পর্কে আমরা তথ্য পাই, আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছয় এবং পুকুরের চারপাশে জাল বিছানো হয়েছে, কুমিরটি সেই জালে আটকে পড়ে এবং উদ্ধার করা হয়। কুমিরটিকে অন্যত্র ছেড়ে দেওয়া হবে।”