নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): দিল্লিতে ঘুমিয়ে থাকা ফুটপাতবাসীদের পিষে দিল বেপরোয়া ট্রাক। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন ৩ জন। গুরুতর আহত দুজন।
জানা গেছে, সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটে দিল্লির শাস্ত্রীনগর এলাকায়। ট্রাকটি সিলেমপুর থেকে আয়রন ব্রিজের দিকে যাচ্ছিল। ওখানেই ফুটপাতে ঘুমোচ্ছিলেন পাঁচজন। বেপরোয়া ট্রাকটি তাঁদের পিষে দিয়ে বেরিয়ে যায়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক বলে জানা যাচ্ছে।

