শরণার্থী শিবির ঘুরে দেখলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলে শরণার্থী শিবির পরিদর্শন করলেন রাজ্যপাল। পরিদর্শনকালে দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন তিনি। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে বহু মানুষ বিভিন্ন ত্রাণ শিবিরে  রয়েছেন। বিপন্ন মানুষের দুঃখ দুর্দশার অন্ত নেই।

রাজ্যের মুখ্যমন্ত্রী সহ জনপ্রতিনিধিরা শিবির গুলো পরিদর্শন করে মানুষের দুঃখ-দুর্দশার খবর নিচ্ছেন। রাজভবনের চাপ দেওয়ালে আবদ্ধ নেই রাজ্যপালও। রবিবার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আগরতলা শহর এলাকার প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলে শরণার্থী শিবির পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি শরণার্থীদের সঙ্গে কথা বলে তাদের দুঃখ দুর্দশা সম্পর্কে অবগত হন।