পোল্যান্ড ও ইউক্রেন সফরে শেষ, দিল্লিতে ফিরে এলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): পোল্যান্ড ও ইউক্রেনে সফল সফর শেষে মাতৃভূমিতে ফিরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দিল্লির পালম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। বিমান থেকে বেরিয়ে নমস্কার করেন প্রধানমন্ত্রী, তারপর ধীরে ধীরে নেমে আসেন। এরপর গাড়িতে চেপে বাসভবনের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।দুই দেশ সফরের শুরুতে পোল্যান্ডে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। পোল্যান্ডে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলিত হন তিনি। সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন। এরপর মোদী যান ইউক্রেনের কিভে। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও দেখা করেছেন মোদী। ইউক্রেন থেকেই দেশের উদ্দেশ্যে রওনা হন, আর শনিবার এসে পৌঁছেছেন মাতৃভূমিতে।