নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মহারাষ্ট্রের জলগাঁও এবং রাজস্থানের যোধপুর সফর করবেন। তিনি জলগাঁও-তে লাখপতি দিদি সম্মেলনে অংশ নেবেন। অনুষ্ঠানে ১১ লক্ষ নতুন লাখপতি দিদিদের সংবর্ধনা দেবেন তিনি। তৃতীয় এনডিএ সরকারের এই সময়কালে তাঁরা লাখপতি হয়েছেন। প্রধানমন্ত্রী মোদী ৫০০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ ২ লক্ষ ৩৫ হাজার স্বনির্ভর গোষ্ঠী মধ্যে বিতরণ করবেন। এর ফলে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলির ২৫ লক্ষের বেশী সদস্য উপকৃত হবেন। এরপর বিকেলে, প্রধানমন্ত্রী মোদী যোধপুরে রাজস্থান হাইকোর্টের ক্যাম্পাসে প্লাটিনাম জয়ন্তী উদযাপনের সমাপ্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। রাজস্থান হাইকোর্ট মিউজিয়ামও উদ্বোধন করবেন তিনি।
2024-08-24

