কাকড়ি নদীর তীরে ৩০০ কানি কৃষি জমি ধ্বংসপ্রাপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কাকড়ি নদীর পাড়ে প্রায় ৩০০ কানি জমি রয়েছে। এই জমিতে শহরের অধিকাংশ ধান উৎপন্ন হয়। এই ধানের উপর ভিত্তি করে ধর্মনগর শহর এগিয়ে যায়। অধিকাংশ এখানে বর্গা চাষী। প্রায় ২০০ থেকে আড়াইশো কৃষক এই জমিতে চাষ করে বছর চলে। প্রত্যেক কানি জমিতে ১০ থেকে ১২০০০ টাকা খরচ হয়। সবাই তাকিয়ে থাকে কবে উৎপন্ন ফসল আসবে ঘরে।

কৃষকরা তাদের সর্বস্ব দিয়ে এই চাষে উদ্যোগী হয়। কিন্তু এবারকার চার দিনের বন্যা কৃষকদের মধ্যে হাহাকার ফেলে দিয়েছে। চারদিন পর জল নামলেও সব আমন ধান নষ্ট করে দিয়েছে। এক দুইজন রয়েছে তাদের যে চারা রয়েছে তা দিয়ে দুই কানি জমি চাষ করা যাবে। বাকি জমি চাষের জন্য নির্ভর করতে হচ্ছে সরকারের উপর।

যদি কোনো ধরনের সরকারি সাহায্য না আসে তবে এই কৃষকরা বিশেষ করে বর্গা চাষিরা সম্পূর্ণ বছর না খেয়ে মারা যাবে অথবা আত্মহত্যার পথ বেছে নেবে। একমাত্র সরকারি সাহায্য তাদেরকে পুনরায় ধান চাষ করতে অথবা নিজের পেট চালাতে সাহায্য করবে বলে বর্গা চাষীদের মন্তব্য। আমাদের ক্যামেরায় ধরা পড়ল বিস্তীর্ণ এলাকা জুড়ে ধ্বংসস্তূপ। প্রায় ৩০০ কানি জায়গা জুড়ে নষ্ট ফসলের পড়ে আছে। জল কমল ও ফসল সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা বিশাল বিপদের সম্মুখীন।