আলিপুরদুয়ার, ২২ আগস্ট (হি.স.): পশুপ্রেমীদের জন্য সুখবর! বৃহস্পতিবার ভোরে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের জয় বীরপাড়া চা বাগানে সন্তান প্রসব করল একটি মা হাতি। ওই মা হাতিটি ১০-১২টি একটি হাতির দলের সঙ্গে ছিল। বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, মা হাতিটি সন্তান প্রসব করার আগে বাকি হাতিগুলি অন্তত ৫০০ মিটার দূরে সরে যায়। যাতে সন্তান প্রসব করার সময় মা হাতিটিকে কেউ বিরক্ত না করে। পরে প্রসব হওয়া সন্তানকে নিয়ে মা হাতিটি রেতির জঙ্গলে ঢুকে যায়। জানা গিয়েছে, মা ও হাতি ও সন্তান উভয়েই সুস্থ আছে।
2024-08-22

