আগামী ২৪ ঘন্টায় রাজ্যের চার জেলায় লাল সর্তকতা জারি

আগরতলা, ২২ আগস্ট: বাংলাদেশের উত্তর অংশে ঘূর্ণাবর্তার প্রভাবে রাজ্যে অতিমাত্রায় বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের চার জেলায় লাল সর্তকতা জারি করা হয়েছে। তবে ধলাই, গোমতী, সিপাহীজলা এবং দক্ষিণ জেলায় দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি রয়েছে আবহাওয়া দপ্তর।

প্রসঙ্গত, আজ দিনভর বৃষ্টিপাতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল।