কল্যাণপুর, ২০ আগস্ট : সোমবার শেষ রাত থেকে ক্রমাগত বৃষ্টির ফলে খোয়াই নদীর জল বাড়তে থাকায় কল্যাণপুরের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঘিলাতলী, দক্ষিণ ঘিলাতলী, কমলনগর পঞ্চায়েতে বাড়ী ঘরে জল ঢুকে পড়েছে। কোথাও কোথাও বুক সমান জল বিভিন্ন বাড়ী ঘরে। শেষ হয়েছে কৃষকের ক্ষেতের ফসল।জল ঢুকেছে কুচপাড়া, সত্যগুরু পাড়া, উত্তর কমলনগরে ও। খোয়াই তেলিয়ামুড়া মূল সড়কের অমর কলোনি এলাকায় জলমগ্ন। খবর লেখা পর্যন্ত ছয়টি শরণার্থী শিবির প্রশাসনের তরফে খোলা হয়েছে।
সেগুলো হলো কমলনগরের মর্গ্যান পাড়া নিম্ন বিদ্যালয়। যেখানে আছে ৪৫ পরিবার। রামবাবু সম্পাদক পাড়া উচ্চ বিদ্যালয়। দক্ষিণ ঘিলাতলির এই শিবিরে আছেন ৮০ টি পরিবার। দক্ষিণ ঘিলাতলির শান্তি পাড়া অঙ্গনওয়ারি কেন্দ্র ৩০টি পরিবার রয়েছে। ঘিলাতলী কৃষি সেক্টর অফিসে আছেন ২০ পরিবার রয়েছে। পশ্চিম দ্বারিকাপুরের সুরুচি প্রভা অঙ্গনওয়ারি কেন্দ্রে আছেন ৮ পরিবার রয়েছে।
এদিকে আজ সকাল থেকে সদ্য বিদায়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সোমেন গোপ ও রাজিব পাল সহ অন্য রা পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে নেমেছেন। কল্যাণপুর এর সমষ্টি উন্নয়ন আধিকারিক হিমেন্দু বিকাশ পাল ও এলাকা পরিদর্শনে আছেন। মধ্য কল্যাণপুরের কুচপাড়া বিদ্যালয়ে ও শিবির খোলা হয়েছে। এই শিবিরে আছেন প্রায় ৪০ পরিবার রয়েছে। কুচপাড়া এলাকায় বোট দিয়ে মানুষ জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছে প্রশাসন।

