আগরতলা, ১৯ আগস্ট: সারাদিনের টানা বৃষ্টিপাতে আগরতলার বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। তাতে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে জনগণের দূর্ভোগ চরমে পৌঁছেছিল।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে চরম দূর্ভোগের কথা জানালেন এক ব্যক্তি। তিনি বলেন, ত্রিপুরায় বিজেপি জোট সরকারের আমলে বৃষ্টিপাতে আগরতলা জলমগ্ন হয়ে পড়েছে। বিজেপি সরকারের উন্নয়নের ছবি জনগণের সামনে ফুটে এসেছে।

