আগরতলা, ১৯ আগস্ট: আর জি কর হাসপাতালের নরকীয় হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি সহ সমগ্র দেশের ছাত্রী-মহিলাদের উপর সংঘটিত অপরাধের প্রতিবাদে আজ এ আই ডি এস ও, এ আই এম এস এস,এ আই ডি ওয়াই ও যৌথ উদ্যোগে বটতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
সংগঠনের তরফ থেকে দাবি জানানো হয়েছে, নারীঘটিত যে কোন ঘটনায় যুক্ত অপরাধীর বিচার দ্রুত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং টিভি, সিনেমা ও সাহিত্যে অশ্লীল, যৌন উদ্দীপক সমস্ত বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ করা হোক।

