অন্যথা হল না এবারও, স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখীবন্ধন উদযাপন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): সম্প্রীতির প্রতীক হিসেবে সোমবার সমগ্র দেশে পালিত হয়েছে রাখীবন্ধন উৎসব। উৎসবে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখীবন্ধন উৎসব উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছোট ছোট পড়ুয়াদের সঙ্গে অন্য মেজাজে পাওয়া গেল প্রধানমন্ত্রী মোদীকে।স্কুল পড়ুয়ারা প্রধানমন্ত্রী মোদীর হাতে রাখী বেঁধে দেয়। এই সময় কয়েকজন ক্ষুদে পড়ুয়ার সঙ্গে কথাও বলতে শোনায় যায় প্রধানমন্ত্রী মোদীকে। প্রতিবারই স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখীবন্ধন দিবস উদযাপন করেন প্রধানমন্ত্রী মোদী, অন্যথা হল না এবারও।