করাচি, ১৭ আগস্ট (হি.স.): ৪০ বছর পর অলিম্পিকে পাকিস্তানকে সোনা এনে দিয়েছেন পাকিস্তানের আরশাদ নাদিম। এই অ্যাথলিট নিজের দেশে প্রশংসায় ভাসছেন । দেশের অনেক সংস্থা থেকে পুরস্কৃত হচ্ছেন তিনি । তবে জ্যাভেলিন থ্রোয়ার সবচেয়ে আলোচিত পুরস্কারটি পেলেন নিজের শ্বশুরের কাছ থেকে । তিনি শ্বশুরের কাছ থেকে পুরস্কার হিসেবে পেলেন একটি মহিষ। নাদিম এই ব্যাপারে বলতে গিয়ে হাসি মুখে সাংবাদিকদের বলেছেন, ‘উনি আমাকে ৫ একর জমি দিতে পারতেন। তবে সমস্যা নেই, তিনি আমাকে মহিষ দিয়েছেন, এটাও সুন্দর।’
2024-08-17

