ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্য আসর আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। অ্যাথলেটদেরও বলা হচ্ছে সেরা পারফরমেন্স প্রদর্শন করতে প্রয়োজনীয় অনুশীলন চালিয়ে যেতে। আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই এবারকার মিস্টার ত্রিপুরা বডি বিল্ডিং এবং ফিজিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। আয়োজক ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশন (টিভিএফএ)। এই বছর বডিবিল্ডিং সিনিয়র, বডিবিল্ডিং জুনিয়র, ম্যান ফিজিক এবং উইম্যান মডেল ফিজিক ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মঞ্চ তৈরি হবে জাতীয় মানের। বিজয়ীদের পুরস্কৃত করা হবে আকর্ষণীয় প্রাইজমানি, ট্রফি এবং পদকের পাশাপাশি প্রশংসাপত্র দিয়ে। জাজ থাকবেন জাতীয় এবং আন্তর্জাতিক মানের। প্রধান অতিথি হিসেবে ইন্ডিয়ান বডিবিল্ডিং-এর আইকন পদ্মশ্রী প্রেমচাঁদ ডোগরাকে উদ্যোক্তাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হবে। রাজ্য স্তরীয় এই প্রতিযোগিতা থেকে ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশন আয়োজিত মিস্টার ইন্ডিয়া ২০২৫, সিনিয়র, জুনিয়র এবং ফেডারেশন কাপ ২০২৫ সহ জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতার জন্য রাজ্য দল গঠন করা হবে।
2024-08-14
