দলীপ ট্রফি দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট মরসুম

কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): এবার ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হচ্ছে দলীপ ট্রফি দিয়ে। বিরাট-রোহিতের মতো তারকা ক্রিকেটারদেরও নামতে দেখা যাবে এই প্রতিযোগিতায়। কারণ,  এবার ঘরের মাঠে রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজ। এরপর অস্ট্রেলিয়ায় হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। আছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সুতরাং প্রস্তুতিও বলা যায় এবারের দলীপ ট্রফিকে। এই ট্রফিতে জোন অনুযায়ী ছ’টি দল বেছে নেওয়া হয়। লাল বলের টুর্নামেন্ট টেস্টের প্রস্তুতির জন্য আদর্শ।দলীপ ট্রফি হবে দুটি ভেনুতে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর ক্রিকেট গ্রাউন্ড ও বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। চার দলের টুর্নামেন্ট হবে। খেলবে ইন্ডিয়া এ, বি, সি, ডি। রাউন্ড রবিন ফরম্যাটে হবে টুর্নামেন্ট। শীর্ষে থাকা দুই দল ফাইনাল খেলবে। ৫-২২ সেপ্টেম্বর টুর্নামেন্টের রাউন্ড রবিন পর্ব হবে।

দলীপ ট্রফির সূচি:*সেপ্টেম্বর ৫-৮ : ইন্ডিয়া এ বনাম ইন্ডিয়া বি*সেপ্টেম্বর ৫-৮ : ইন্ডিয়া সি বনাম ইন্ডিয়া ডি*সেপ্টেম্বর ১২-১৫ : ইন্ডিয়া এ বনাম ইন্ডিয়া ডি*সেপ্টেম্বর ১২-১৫ : ইন্ডিয়া বি বনাম ইন্ডিয়া সি*সেপ্টেম্বর ১৯-২২ : ইন্ডিয়া এ বনাম ইন্ডিয়া সি*সেপ্টেম্বর ১৯-২২ : ইন্ডিয়া বি বনাম ইন্ডিয়া ডি।